Showing posts with label সঙ্গীত. Show all posts
Showing posts with label সঙ্গীত. Show all posts

Read more

হৃদয় বোঝাতে বাংলা গানে হৃদয়, মন, প্রাণ, অন্তর – এ শব্দগুলো ব্যবহৃত হয়। ইংরেজি গানে শব্দটি বলতে গেলে সবসময়ই ‘হার্ট', হিন্দি ও উর্দু গানে তা প্রায় একচ্ছত্রভাবেই 'দিল'। ‘দিল' নিয়ে গানের সংখ্যা হাজার হাজার বললে হয়তো কমই বলা হবে, তার থেকে বাছাই করা কয়েকটি গান আপনাদের শোনার জন্য এখানে দিলাম।

Read more

স্বাধীনতা দিবসের প্রাক্কালে সব ব্লগার বন্ধুকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আপনাদের জন্য কয়েকটি দেশাত্মবোধক গান এর লিংক দিলাম নিচে। গানগুলো আলাদা আলাদা শুনতে চাইলে বা নিজের কম্পিউটারে নামিয়ে নিতে চাইলে নিচের লিংকগুলো ব্যবহার করুন -
১. একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
২. আমার দেশের মাটির গন্ধে
৩. আমি বাংলায় গান গাই
৪. এক নদী রক্ত পেরিয়ে
৫. একি অপরূপ রূপে মা তোর
৬. জন্ম আমার ধন্য হলো
৭. পূর্ব দিগন্তে সূর্য উঠেছে

অথবা-
সবগুলো গান পরপর শুনতে চাইলে নিচের প্লেলিস্টটি ব্যবহার করুন-

Powered by eSnips.com

Read more

২০০৮ এর বেইজিং অলিম্পিকের থীম সিঙ্গার সারাহ ব্রাইটম্যানকে আগেই পরিচয় করিয়ে দিয়েছি টাইম টু সে গুডবাই পোস্টে, বিশ্বের এক নম্বর (বেস্ট সেলিং) সপ্র্যানো হিসাবে তাকে নিয়ে আরো একটি পোস্ট তৈরী করলে বেশি করা হবে মনে করিনি। আজ আপনাদের সাথে শেয়ার করবো সারাহ-র সবচেয়ে সফল অ্যালবাম সিম্ফনী। ৫ বছর কাজ করার পর ২০০৮ এ অ্যালবামটি যখন বাজারে আসে সাথে সাথেই তা সারা বিশ্বে সেরা দশে স্থান করে নেয়, জাপান ও কানাডায় সেরা পাঁচে, ল্যাটিন আমেরিকার কোথাও কোথাও সর্বসেরার স্থান।

অ্যালবামটি করা হয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ৮৫০ বছরের পুরনো স্টেফান্সডর্ম ক্যাথিড্রালের (বিশপ নিয়ন্ত্রিত প্রধান গির্জা) অভ্যন্তরে একটি কনসার্টের আকারে। স্থাপত্যশৈলীতে ক্যাথিড্রালটি যেমন বিশ্বের সেরাগুলোর একটি, তেমনি সঙ্গীতের ক্ষেত্রেও এর অবস্থানকে বিশ্বসেরা বলাই চলে, এখানে সঙ্গীত সাধনা করেছেন বেথোফেন, মোজার্ট এবং হাইডেনের মত বিশ্বের অন্যতম সেরা সঙ্গীতজ্ঞরা।



অ্যালবামটির অসম্ভব জনপ্রিয়তা পাওয়ার কারন গানগুলোর লিরিক এবং সারাহ ও তাঁর সহশিল্পীদের অসাধারণ সুরেলা কণ্ঠ। অ্যালবামটিতে স্থান পেয়েছে ১২টি সঙ্গীত ও কয়েকটি বোনাস ট্র্যাক। তারই কয়েকটি এখানে শেয়ার করলাম-

DVD থেকে কয়েকটি স্ক্রীনশট



১. সিম্ফনী (টাইটেল সং) ----------------------------------



২. সারাই কুই (ইতালিয়) (sarai qui = you quit) ----------



৩. আই উইল বি উইদ ইউ ---------------------------------



৪. লা পাসিও (স্প্যানিশ) (la pasión = Passion) ----------

Read more

ইংরেজ কবি ও ধর্মযাজক জন নিউটনের ১৭৭২ সনে লেখা 'অ্যামেজিং গ্রেস' -এর সঙ্গীতরূপ কে বলা হয় ইংরেজীভাষী বিশ্বের সর্বাধিকশ্রুত গান। এমনও বলা হয়, বিশ্বে এমন কোন ইংরেজীভাষী নেই যে গানটি শুনেনি, এবং শুনে তাৎক্ষণিকভাবে চিনতে না পারে। উল্লেখ্য গানটিতে খ্রীস্টধর্মমতে ক্ষমালাভ, পাপ মোচন ও ঈশ্বরের কৃপালাভের প্রচ্ছন্ন
কথাবার্তা আছে বিধায় এটি একটি ধর্মীয় সঙ্গীত হিসাবেও বিপুলভাবে সমাদৃত।

ছোট বড় এমন কোন ক্লাসিক্যাল শিল্পী নেই যিনি গানটি কখনো না কখনো না গেয়েছেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে এটি ব্যবহৃত হয়েছে ব্রেভহার্ট, গ্ল্যাডিয়েটর, ৩০০ সহ আরো অনেক চলচিত্রে। নিচে প্রথমে গানটির ইংরেজী লিরিক ও কয়েকটি বাছাই করা ইউটিউব ভিডিও শেয়ার করলাম।

Amazing grace! How sweet the sound,
That saved a wretch like me!
I once was lost but now am found
Was blind, but now I see.

'Twas grace that taught my heart to fear,
And grace my fears relieved;
How precious did that grace appear
The hour I first believed!

Through many dangers, toils, and snares,
We have already come;
'Tis grace hath brought me safe thus far,
And grace will lead me home.

The Lord has promised good to me,
His word my hope secures;
He will my shield and portion be
As long as life endures.

Yes, when this flesh and heart shall fail,
And mortal life shall cease,
I shall possess, within the veil,
A life of joy and peace.

The earth shall soon dissolve like snow,
The sun forbear to shine;
But God, who called me here below,
Will be forever mine.

আন্দ্রে রাইউ ▼ (বিখ্যাত এই অর্কেস্ট্রেটরকে নিয়ে অন্য কোন পোস্টে)


সেলিন ডিওন ▼


সেলটিক উওম্যান ▼
http://www.youtube.com/watch?v=HsCp5LG_zNE&feature=player_embedded

ক্লাসিক্যাল সঙ্গীতকে পপুলার সঙ্গীতধারা কিভাবে নষ্ট করতে পারে তার উদাহরণ হিসাবে একটি টেকনো ভার্সান দিলাম ▼

Read more

পন্ডিত শিবকুমার শর্মার সমসাময়িক (বস্তুত একই বছর জন্ম নেয়া) পন্ডিত হরিপ্রসাদ চৌরসিয়া নিঃসন্দেহে ভারতীয় সঙ্গীত জগতের একজন অনন্য প্রতিভা। বাঁশির যাদুকর। পন্ডিত শিবকুমার যে পার্ফর্মেন্সটি দিয়ে সন্তুরকে মর্যাদাপূর্ণ করেছেন, সেই একই পার্ফর্মেন্সে বাঁশি মুখে তাঁকে সঙ্গ দিয়েছেন এই যাদুকর। পরে তাঁরা দুজন মিলে শিব-হরি গ্রুপটি গড়ে তোলেন। সেরা বংশীবাদক বলতেই পন্ডিত হরিপ্রসাদের নামটি আসে সবার আগে। তাঁর একটি ভিডিও দেখুন। ইউটিউবে পন্ডিতের ভালো কোন ভিডিওর অস্তিত্ব খুঁজে পাইনি, তাই কয়েকটি অডিও লিংকও দিলাম।

ভিডিওঃ এখানে তিনি দক্ষিণ ভারতীয় (কর্ণাটকি ঘরানার) রাগ হংসধ্বনী বাজিয়েছেন, যা দিনের যে কোন সময় শোনার/বাজাবার উপযোগী।

Read more



সারাহ ব্রাইটম্যান একজন ইংরেজ ক্লাসিক্যাল সংগীত শিল্পী, সপ্র্যানো (উচ্চতর অকটেভে গান করেন যারা)। ইংরেজী ছাড়াও স্প্যানিশ, ফ্রেঞ্চ, ইতালিয়ান, জার্মান, রাশান, হিন্দী, জাপানী ও ম্যান্দারিন (চীন) ভাষায়ও গেয়ে থাকেন। গান গাওয়া ছাড়াও অভিনয়, নৃত্য ও গান লেখায়ও তাঁর প্রতিভা রয়েছে। ৩৪টি দেশে ১৬০র মত পুরস্কার জিতেছেন সারাহ। একুশ শতকের বেস্ট-সেলিং নারী ক্লাসিক্যাল সিংগার হিসাবে চিহ্নিত এই শিল্পীর রয়েছে একটি গিনেস বিশ্ব রেকর্ড। তাঁর সবচেয়ে জনপ্রিয় গান Time to say Goodbye সম্বলিত অ্যালবামটির বিক্রির জন্য এই বিশ্ব-রেকর্ড।

Time to say Goodbye মূলত একটি ইতালিয়ান গান, Con te partiro (কন তে পার্‌র্‌তিরো)। গানটি প্রথম গেয়ে জনপ্রিয় করেন ইতালিয় শিল্পী আন্দ্রেয়া বোসেলি। পরে সারাহ আর আন্দ্রেয়া জোট বেঁধে অ্যালবামের জন্য নুতন করে ডুয়েট গেয়েছেন। এরপর সারা বিশ্বে অসংখ্য ট্যুর কনসার্টে তাঁরা গানটি গেয়েছেন। ইতালিয় লিরিক ও ইংরেজী অনুবাদসহ গানটির অডিও ও ভিডিও শেয়ার করলাম এখানে।

[একটি মন্তব্যে ভিডিওটি আগে দিয়েছিলাম, পরে মনে হোল কিছু তথ্যসহ সবার জন্য দিলে মন্দ নয়]


ইতালিয়ান লিরিক

Quando sono solo
Sogno all'orizzonte
E mancan le parole
Si lo so che non c'luce
In una stanza
Quando manca il sole
Se non ci sei tu con me, con me.
Su le finestre
Mostra a tutti il mio cuore
Che hai acceso
Chiudi dentro me
La luce che
Hai incontrato per strada

Time to say goodbye
Paesi che non ho mai
Veduto e vissuto con te
Adesso si li vivro.
Con te partiro
Su navi per mari
Che io lo so
No no non esistono piu
It's time to say goodbye.

Quando sei lontana
Sogno all'orizzonte
E mancan le parole
E io si lo so
Che sei con me con me
Tu mia luna tu sei qui con me
Mio sole tu sei qui con me
Con me con me con me

Time to say goodbye
Paesi che non ho mai
Veduto e vissuto con te
Adesso si li vivro.
Con te partiro
Su navi per mari
Che io lo so
No no non esistono piu
Con te io li rivivro.
Con te partiro
Su navi per mari
Che io lo so
No no non esistono piu
Con te io li rivivro.
Con te partiro
Io con te.

ইংরেজী অনুবাদ

When I'm alone
I dream on the horizon
And words fail;
Yes, I know there is no light
In a room
Where the sun is not there
If you are not with me.
At the windows
Show everyone my heart
Which you set alight;
Enclose within me
The light you
Encountered on the street.

Time to say goodbye,
To countries I never
Saw and shared with you,
Now, yes, I shall experience them,
I'll go with you
On ships across seas
Which, I know,
No, no, exist no longer;
With you I shall experience them.

When you are far away
I dream on the horizon
And words fail,
And yes, I know
That you are with me;
You, my moon, are here with me,
My sun, you are here with me.
With me, with me, with me,

Time to say goodbye,
To countries I never
Saw and shared with you,
Now, yes, I shall experience them,
I'll go with you
On ships across seas
Which, I know,
No, no, exist no longer;
With you I shall re-experience them.
I'll go with you
On ships across seas
Which, I know,
No, no, exist no longer;
With you I shall re-experience them.
I'll go with you,
I with you.

শুধু অডিও (সিডি কোয়ালিটি এমপিথ্রি)
Get this widget | Track details | eSnips Social DNA

ভিডিও (লাইভ পার্ফর্মেন্স)

Read more

পছন্দের একটি নজরুলগীতি শেয়ার করলাম। গীতিটির কথা শুনে শুনে লিখেছি বলে কোন যতিচিহ্ন ব্যবহার করতে পারলাম না। চরণগুলো কবি ঠিক এভাবেই সাজিয়েছিলেন কিনা তাও নিশ্চিত হবার মতো রেফারেন্স হাতের কাছে নেই। কারো জানা থাকলে দয়া করে শুধরে দিবেন।

***
শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে
শাওন রাতে যদি....

ভুলিও স্মৃতি মম নিশীথ স্বপন সম
আঁচলের গাঁথা মালা ফেলিও পথ পরে
বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে
শাওন রাতে যদি....

ঝুরিবে পূবালী বায় গহন দূর বনে
রহিবে চাহি তুমি একেলা বাতায়নে
বিরহী কুহু কেকা গাহিবে নীপশাখে
যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে

বিজলীর দীপশিখা খুঁজিবে তোমায় প্রিয়
দুহাতে ঢেক আঁখি যদি গো জলে ভরে
বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে
শাওন রাতে যদি....
***
(মানবেন্দ্র 'দীপশিখা'র স্থলে 'দীপ্রশিখা' গেয়েছেন।)
****

ছয় জন শিল্পীর কন্ঠে গানটি শুনতে পারেন -

Powered by eSnips.com

Read more

ক্বাতিল শেফায়ী একজন উর্দু কবি। প্রকৃত নাম আওরঙ্গজেব খান (১৯১৯-২০০১)। তাঁর সম্ভবত সবচাইতে জনপ্রিয় কবিতাটির নাম 'ঘুঙ্গরু টুট গয়ে'। এ কবিতাটি সঙ্গীতরূপে পাকিস্তানের ৩টি ও ভারতের ৪টি চলচিত্রে ব্যবহৃত হয়েছে। চলচিত্রের বাইরেও নামী-দামী শিল্পীদের অনেকেই গানটি গেয়েছেন। বলা হয়ে থাকে হিন্দী-উর্দুভাষী কোন শিল্পী যতক্ষণ এ গানটি না গাইছেন ততক্ষণ পর্যন্ত তিনি ঠিক শিল্পী হয়ে উঠেন না। নিচে কবিতাটি ও নামকরা কয়েকজন শিল্পীর গাওয়া গানটি শেয়ার করলাম। যাঁদের নেটের গতি ভালো নয়, তাঁরা কমপক্ষে রুনা লায়লার কন্ঠে গানটি শুনে দেখার চেষ্টা করবেন। আশা করি ভালো লাগবে।

***
মোহে (মুঝে) আয়ি না জগ সে লাজ
মে ইতনা জোরসে নাচি আজ
কি ঘুঙ্গরু টুট গয়ে...

কুছ মুঝ পে নয়া জোবান ভি থা
কুছ পেয়ার কা পাগল পন ভি থা
কভি পলক পলক মেরি তীর বনি
কভি জুলফ্‌ মেরি জাঞ্জির বনি
লিয়া দিল সাজন কা জীত
য়ো ছেড়ে পায়লিয়া নে গীত
কি ঘুঙ্গরু টুট গয়ে...

মে বাসি থি জিসকে সপনো মে
য়ো গিনেগা অব মুঝে আপনো মে
কেহতি হে মেরি হর আঙ্গড়ায়ী
মে পিয়া কে নিদ চুরা লায়ি
মে বনকে গয়ি থি চোর
মগর মেরি পায়েল থি কমজোর
কি ঘুঙ্গরু টুট গয়ে...

ধরতি পে না মেরি পেয়্‌র লাগে
বিন পিয়া মুঝে সব গায়্‌র লাগে
মুঝে রাঙ্গ মিলে আরমানো কে
মুঝে পাঙ্খ মিলে পারভাঁনো কে
জব মিলা পিয়া কা গাঁও
তো লাচকা অ্যায়সা মেরা পাঁও
কি ঘুঙ্গরু টুট গয়ে...
***

কবির নিজের আবৃতি


নাজ (১৯৬৯) ছবিতে মালা সিনহা


এক হি মাকসাদ (১৯৮৮) ছবিতে আশা ভোঁসলে (আমার নিজের আপলোড করা)


পংকজ উদাস (১৯৮৫)

Get this widget | Track details | eSnips Social DNA

অনুপ জালোটা


আবিদা পারভীন (আমার নিজের আপলোড করা)


রুনা লায়লা (১৯৮৮) (আমার নিজের আপলোড করা)

Read more

হাত যার কথা বলে

Written by Sayedur R Chowdhury 0 comments Posted in:

ওস্তাদ জাকির হোসেন যিনি মাত্র ১২ বছর বয়সে তবলচি হিসাবে মিউজিক ট্যুর শুরু করেছেন বিষ্ময় বালক হিসাবে তিনি যে প্রায় ৬০ বছরে বয়সে এসে বিশ্বের এক নম্বর পারকাশানিস্ট হিসাবে পরিচিতি পাবেন তাতে আর অবাক হবার কি আছে! বলা হয়ে থাকে তাঁর হাত কথা বলে, সত্যিই কথা বলে। তবলা বা ড্রাম এমন বাদ্যযন্ত্র যা মিউজিকের সব নোট তোলার মত পারফেক্টেড নয়, তবুও বাদক যখন জাকির হোসেন তবল-বায়া চুপ করে থাকে কি করে? উল্লেখ্য জাকির হোসেন ওস্তাদ আল্লা রাখা-র পুত্র ও শিষ্য।

তাঁর একটি সাধারণ মানের পার্ফর্মেন্স দেখুন। তাঁর সাথে সারেঙ্গি বাজিয়েছেন আরেক অবিসংবাদিত সেরা বাদক ও গায়ক ওস্তাদ সুলতান খান (সুলতান খানের ওপর আরেকদিন পোস্ট দেব)।

Read more

পন্ডিত শিবকুমার শর্মাই প্রথম সংগীতজ্ঞ যিনি সন্তুর দিয়ে পুরো গান বাজিয়ে যন্ত্রটিকে একটি প্রধান বাদ্যযন্ত্রের মর্যাদা দিয়েছেন, এর আগে যন্ত্রটি ছিলো কেবলই একটি অনুসঙ্গ। ৪০ বছর আগে তাঁর প্রথম পার্ফর্মেন্স -এর পর তাঁকে বা যন্ত্রটিকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ৭২ বছর বয়সী পন্ডিত নিঃসন্দেহে বাদ্যযন্ত্রটির অধিপতি, সর্বসেরা। নিজের ছেলে রাহুল শর্মার সাথে তার একটি অসাধারণ পার্ফর্মেন্স দেখুন।

Read more

পন্ডিত রবীশংকর তনয়া আনুশকা শংকরের মিউজিক আমার খুব ভালো লাগে, তার একটি ছোট লাইভ পার্ফমেন্স শেয়ার করতে মন চাইল।

আনুশকার 'রাইজ' অ্যালবামটি ঢাকার বাজারে পাওয়া যাচ্ছে কিনা কেউ জানাতে পারলে খুশি হব।

Read more