আমাদের এক বান্ধবীর শিশুকণ্যা নেহেরীন মায়ের ফেসবুকে নিজের লেখা নিচের কবিতাটি পোস্ট করেছিলো তেরো ঘন্টা আগে -
I Hate Boys
----
I hate boys --
They make a lot of noise
Even the ones in my class
Play with toys.
They tease the girls,
And make us cry.
Most of the times they lie --
Can someone tell me why?
কিছুকাল আগে জনপ্রিয় ম্যাগাজিন রিডার্স ডাইজেস্ট বিশ্বের ছত্রিশ মহানগরে মানুষ কত নম্র-ভদ্র তার পরীক্ষা চালিয়েছিলো। সবচেয়ে বেশি আশি পয়েন্ট পেয়ে শীর্ষ ভদ্র নগরের টাইটেল পেয়েছিলো ন্যুইয়র্ক, আর বত্রিশ পেয়ে সবার নিচে ছিলো মুম্বাই। তারা অবশ্য বলেনি সবচেয়ে অভদ্র নগর, তারা বলেছিলো 'সবচেয়ে কম সজ্জন'। ভারতের সবচেয়ে 'আধুনিক' নগরী বলে পরিচিত মুম্বাই-এর যদি এই হাল হয়, অন্য নগরীগুলোয় পরীক্ষাটি চালালে কি ফলাফল হতে পারত; তা বলতে যাওয়া একেবারেই অনুমাননির্ভর হয়ে যাবে। ঢাকার ব্যাপারেও তাই, কারণ এখানেও পরীক্ষাটি চলেনি। বলে নেয়া ভাল, যে নগরগুলো থেকে রিডার্স ডাইজেস্ট প্রকাশিত হয় শুধু সেগুলোই জরীপের আওতায় এসেছিলো।
Copyright 2010 সাইদুর রহমান চৌধুরী
Theme designed by Lorelei Web Design
Blogger Templates by Blogger Template Place | supported by One-4-All