এর আগে আগে ফটোশপে ডিজিটাল জাতীয় পতাকা-য় দেখিয়েছিলাম কি করে সঠিক মাপের ও রংয়ের একটি জাতীয় পতাকা তৈরী করা যায় ফটোশপে। তারপর হাওয়ায় দোলা পতাকা বানান ফটোশপে পোস্টে দেখিয়েছি কিভাবে তাকে হাওয়ায় দোলা একটি পতাকায় রূপ দেয়া যায়।
আজকের পোস্টে দেখাবো কী করে রিয়েলিস্টিক বা বাস্তব দেখতে হাওয়ায় দোলানো পতাকা বানানো যায়।
১। ফটোশপে ডিজিটাল জাতীয় পতাকা-য় তৈরী করা ফাইলটি খুলুন। ফাইলটির টাইট্ল বারে রাইট মাউজ বাটন চেপে যে মেনুটি পাবেন তা থেকে Duplicate সিলেক্ট করে ফাইলটির একটি ২য় কপি তৈরী করুন।
(বিশেষ করে আলপিন, সকাল ও জায়দুল ইসলাম-এর আগ্রহে ট্যুটোরিয়ালটি দিলাম, অন্যদেরও কাজে লাগলে আনন্দ পাবো)
ফটোশপে ডিজিটাল জাতীয় পতাকায় দেখিয়েছিলাম কি করে সঠিক মাপের ও রংয়ের একটি জাতীয় পতাকা তৈরী করা যায় ফটোশপে। আজ দেখাবে কি করে তাকে হাওয়ায় দোলা একটি পতাকার রূপ দেয়া যায়।
জাতীয় পতাকা সম্পর্কিত পুরনো পোস্টঃ
১. জরীপঃ জাতীয় পতাকার রং সঠিক জানেন কি?
২. জাতীয় পতাকার রং কি? জরীপ ও উপসংহার - পর্ব ১(২)
৩. জাতীয় পতাকার রং কি? জরীপ ও উপসংহার - পর্ব ২(২)
************
১। ফটোশপে File মেনু থেকে New সিলেক্ট করুন (বা Ctrl+N)
২। নুতন ফাইল তৈরীর যে ডায়ালগ বক্সটি পাবেন তাতে ডিজিটাল আর্টওয়র্কটির প্রস্থ ১০০০ এবং উচ্চতা ৬০০ টাইপ করে Ok করুন। লক্ষ্য রাখবেন Mode যেন RGB Color হিসেবে সিলেক্ট করা থাকে। Contents হিসাবে White সিলেক্ট করে নিতে পারেন, তাহলে এই টিউটরিয়াল-এর সাথে মিল থাকবে।
(আগের পর্বের ধারাবাহিকতায় রচিত। আগের পর্বটি পড়া না থাকলে এ পর্বটি বোধগম্য নাও হতে পারে।)
আগের পর্বের লিংকঃ জাতীয় পতাকার রং কি? জরীপ ও উপসংহার - পর্ব ১(২)
এতো গেল কাপড়ের পতাকার জটিলতা। কাগজের পতাকা বা পত্র-পত্রিকায় পতাকা ছাপানোর ক্ষেত্রে কি করতে হবে? ছাপার রং (কালি) কাপড় রঙাবার রং থেকে একেবারেই ভিন্ন। তাদের শেডের নামও ভিন্ন। অনেক ক্ষেত্রে উৎপাদনকারীও ভিন্ন। ক্যানভাস বা মুরেলে পতাকা আকতে গেলে কি করতে হবে? তুলির রং (পেইন্ট) কাপড় বা ছাপার রং থেকে ভিন্ন, শেডের নাম বা উৎপাদনকারীও হয়তো ভিন্ন। কাজেই ছাপা বা আঁকার ক্ষেত্রে পতাকা বিধি থেকে প্রত্যক্ষ কোন সাহায্য / নির্দেশনা পাওয়া যাচ্ছে না।
এবার আসি ডিজিটাল আর্ট ফর্মে। ডিজিটাল আর্ট ফর্ম সম্পূর্ণ ভিন্ন একটি জগত। এখানে রংয়ের সঙ্গাই ভিন্ন। এত কিছু বলেছি, এ বিষয়টি না বললে পাঠকের প্রতি অবিচার করা হবে। রংয়ের দুটি জগৎ আছে - একটি রঞ্জক সম্পর্কিত (pigment), অন্যটি আলোক (optics) সম্পর্কিত। দুই জগতের দুই নিয়ম, বিপরীত নিয়ম। রঞ্জকের জগতে সকল মৌলিক রং মেশালে মিশ্রণের রং হয় কালো, আলোকের জগতে সকল মৌলিক রং মেশালে মিশ্রণের রং হয় সাদা। রঞ্জকের জগতে রঞ্জক যোগ করলে রং গাঢ় হতে থাকে, আলোকের জগতে আলোক যোগ করলে রং ফিকে হতে থাকে। ডিজিটাল আর্ট ফর্ম আলোকের জগতের বাসিন্দা, যতক্ষণ না তাকে প্রিন্ট করছি, প্রিন্ট করলেই সে চলে গেল রঞ্জকের জগতে। কম্পিউটার মনিটরে যে রং আমরা দেখি তা আলোক ছাড়া আর কিছুই না। লাল, সবুজ আর নীল (RGB) এই তিনটি মৌলিক রং দিয়ে বিশ্বের যাবতীয় রং সৃষ্টি (সাত রংয়ের ব্যাপারটি প্রাচীন ধারণা)।
বিভিন্ন রকমের সবুজ রং ব্যবহার করে তৈরী জাতীয় পতাকার ৬টি গ্রাফিক্স দেখিয়ে গতকাল জরীপঃ জাতীয় পতাকার রং সঠিক জানেন কি? শিরোনামে একটি জরীপ চালিয়েছিলাম। সহব্লগারদের অনুরোধ করেছিলাম ৬টির মধ্যে যে রংটিকে সঠিক বলে মনে হয়, তা চিহ্নিত করে দিতে। সুখের বিষয় দুএকজন ছাড়া বাকী প্রায় সবাই যে গ্রাফিক্সটির পক্ষে মতামত দিয়েছেন, অর্থাৎ ৬ নম্বর, সেটিই আমাদের জাতীয় পতাকার অনেকটা কাছাকাছি রং। 'কাছাকাছি' এ জন্য বলছি যে, প্রকৃত রং কোনটি তা নিশ্চিত করে বলা এখন আর কারো পক্ষেই সহজ নয়।
একটু আগে আগে জাতীয় পতাকা সম্পর্কিত ও পতাকার ছবি সম্বলিত দুটি পোস্ট পড়ে এসেছি। পোস্ট দুটি হোল, শেখ নজরুলের আসুন অনড় পায়ে এখনই তাঁকে সালাম জানাই এবং নীরব পথিকের একটি বিজয় নিশান চাই......."। লেখার জন্য দুজনকেই আমার অভিনন্দন।
লেখাগুলোতে ব্যবহৃত জাতীয় পতাকা দুটি দেখে আমার মনে প্রশ্ন জেগেছে, আমরা কতজন জানি আমাদের জাতীয় পতাকার সঠিক রং কি। লেখকদ্বয় আমাকে ভুল বোঝার আগেই আমি বলে নিতে চাই, তাদের প্রতি পূর্ণ সম্মান রেখেই আমি এ পোস্টটি দিচ্ছি। আমি ধরে নিচ্ছি তাদের দুজনের কেউই পোস্টে ব্যবহৃত পতাকার গ্রাফিক্স নিজে তৈরী করেননি, কোথাও হতে সংগ্রহ করেছেন। কিন্তু এটি নিশ্চিত যে কোন না কোন বাংলাদেশী গ্রাফিক্স দুটির স্রষ্টা। উপরে যে পতাকাটি দেখছেন তা নিরব পথিকের পোস্টে ব্যবহৃত পতাকার আলোছায়া দুর করে পাওয়া রং। আর ঠিক নিচের পতাকাটি শেখ নজরুলের ব্যবহৃত প্রাফিক্সের পূনঃসৃষ্টি।
প্রদর্শনের শেষ পর্বে অবশিষ্ট তিনটি কার্ড দিলাম। সপ্তাহজুড়ে যারা আমাকে
মন্তব্য করে, ভাললাগা জানিয়ে উৎসাহিত করেছেন, এবং যারা মন্তব্য না করলেও সময় নিয়ে দেখে গিয়েছেন আমার কার্ডগুলো সবার প্রতি আমার কৃতজ্ঞতা।
আমি জানি মাত্র ১৬টি পোস্টকার্ড বা পোস্টার দিয়ে একটি দেশকে তুলে ধরার চেষ্টা হাস্যকর, সংখ্যাটি ষোলশ হলে কাছাকাছি যাওয়া যেত। নিজের সময়, সুযোগ ও চিত্রসংগ্রহ অনুকূলে থাকলে কখনো হয়ত আরো কিছু কার্ড তৈরী করবো। বিষয়াবলী নিয়ে আপনাদের কোন পরামর্শ থাকলে দেবেন (আজই দিতে হবে এমন নয়)। পরিশেষে আপনাদের সামগ্রিক কোন বক্তব্য থাকলে তাও জানতে আমি আগ্রহী।

প্রথম আলো ব্লগে প্রকাশিত ডিসেম্বর ০৭, ২০০৯
প্রায় শেষ দিকে চলে এসেছি আমার পোস্টকার্ড প্রদর্শনের। আজ দিলাম আরো তিন।
(এরশাদ ভাইসহ চীনের পাঠকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ছবির লিংক ব্লগস্পট থেকে সরাতে পারিনি বলে)
আগে প্রদর্শিত কার্ডের লিংকগুলো সাথে দিলাম।
পোস্টকার্ডে আমার বাংলাদেশ - ০৮, ০৯ ও ১০
পোস্টকার্ডে আমার বাংলাদেশ - ০৬ ও ০৭
পোস্টকার্ডে আমার বাংলাদেশ - ০৪ ও ০৫
পোস্টকার্ডে আমার বাংলাদেশ - ০৩
পোস্টকার্ডে আমার বাংলাদেশ - ০২
১৯৭১ এবং একটি পোস্টকার্ড
প্রথম আলো ব্লগে প্রকাশিত ডিসেম্বর ০৬, ২০০৯
দ্রুত শেষ করতে চাই আমার পোস্টকার্ড প্রদর্শন পর্ব। তাই আজ আরো ৩টি কার্ড, প্রকৃতি সম্পর্কিত।
আগে প্রদর্শিত কার্ডের লিংকগুলো সাথে দিলাম।
পোস্টকার্ডে আমার বাংলাদেশ - ০৬ ও ০৭
পোস্টকার্ডে আমার বাংলাদেশ - ০৪ ও ০৫
পোস্টকার্ডে আমার বাংলাদেশ - ০৩
পোস্টকার্ডে আমার বাংলাদেশ - ০২
১৯৭১ এবং একটি পোস্টকার্ড
প্রথম আলো ব্লগে প্রকাশিত ডিসেম্বর ০৫, ২০০৯
প্রকৃতি ভালবাসেন যত মানুষ তার অর্ধেক ভালবাসেন সমুদ্র। আমি বাসিনা। সমুদ্র দেখলেই আমার বমি পায় (প্রায়), প্রথমবেলায় বমি করে জাহাজের ডেক ভাসিয়ে দেবার কথা মনে পড়ে। ঢেউ দেখে কবিদের মনের সীমান্তে আছড়ে পড়ে ছন্দের ঊর্মিমালা, আমি দেখতে পাই পদার্থবিজ্ঞানের সূত্র আর গাণিতিক রাশিমালা। সমুদ্র দেখলেই আমার মনে পড়ে যায় অমানুষিক পরিশ্রম করা ফিল্ডওয়র্কের কথা, অসাধারণ সুন্দর প্রজাপতি মাছ দেখলেও আমার মনে ইচ্ছে জাগে তাকে ব্যবচ্ছেদ করে দেখতে সে তৃণ খায় না মাংস খায়। অদ্ভুত নীল আকাশ সাক্ষাৎ সমুদ্রের বুকে নেমে এলে আমার জানা হয়ে যায় এখানে শৈবাল কম, কোন সুন্দর আমি দেখতে পাইনা। আমি সবুজ সমুদ্র দেখতে চাই।
প্রথম আলো ব্লগে প্রকাশিত ডিসেম্বর ০৪, ২০০৯
ডিসেম্বরের পয়লা, রাত ১২ পেরিয়ে কেবলই ১২ মিনিট হয়েছে। শেখ নজরুল ভাইয়ের পোস্ট এলো "শুরু হলো বিজয়ের মাস..."। এরপর হয়তো আরো কিছু পোস্ট এসেছে 'ডিসেম্বরের', নইলে আমার মিছিলে যাবার ইচ্ছে হল কেন? মিছিলে যাব, কি নিয়ে যাই ভাবতে ভাবতেই আমার আর মেশিনের দুয়েরই স্মৃতি হাতড়ে দিয়ে ফেললাম "১৯৭১ এবং একটি পোস্টকার্ড"।
Copyright 2010 সাইদুর রহমান চৌধুরী
Theme designed by Lorelei Web Design
Blogger Templates by Blogger Template Place | supported by One-4-All