স্বাধীনতা দিবসের প্রাক্কালে সব ব্লগার বন্ধুকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আপনাদের জন্য কয়েকটি দেশাত্মবোধক গান এর লিংক দিলাম নিচে। গানগুলো আলাদা আলাদা শুনতে চাইলে বা নিজের কম্পিউটারে নামিয়ে নিতে চাইলে নিচের লিংকগুলো ব্যবহার করুন -
১. একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
২. আমার দেশের মাটির গন্ধে
৩. আমি বাংলায় গান গাই
৪. এক নদী রক্ত পেরিয়ে
৫. একি অপরূপ রূপে মা তোর
৬. জন্ম আমার ধন্য হলো
৭. পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
অথবা-
সবগুলো গান পরপর শুনতে চাইলে নিচের প্লেলিস্টটি ব্যবহার করুন-
| Powered by eSnips.com |
ইন্টারনেট শব্দের বাংলারূপ ‘আন্তর্জাল’ দেখে মাঝে মাঝেই থমকে যাই। Inter+national থেকে যেমন আন্তর্জাতিক (অন্তর+জাতি+ইক) এসেছে, ধারণা করি একই সূত্র প্রয়োগ করে Inter+Net –কে আন্তর্জাল (অন্তর+জাল) বানানো হয়েছে। যেখানে বাংলা ভাষায় এখনো কোন ব্যাকরণই রচিত হয়নি, সেখানে শব্দের ব্যুৎপত্তিগত অভিধান এখনই আশা করি না; কাজেই শব্দটির ব্যুৎপত্তি কোথায় ও কিভাবে, কে করেছেন তার হদিস সন্ধান করা সহজ কাজ হবে না আগেই বুঝে নিয়েছি। গুগল দিয়ে সামান্য ঘাটাঘাটি করেও বুঝলাম ‘আন্তর্জাল’ শব্দটির ব্যুৎপত্তির ইতিহাস নিয়ে কোন সাহায্য আপাতত পাচ্ছি না।
ব্লগার সজল শর্মার সাম্প্রতিক দুটি ছবি পোস্টে তিনি ইন্টারনেট থেকে সংগৃহিত কিছু অপূর্ব ছবি দিয়েছিলেন ভারত ও ইন্দোনেশিয়ার। ভারতের পোস্টে একটি ছবি দেখে আমার মনে হয়েছিলো ছবিটি হয়তো ক্যামেরায় তোলা নয়। আজকাল CGI (Computer-generated imagery) প্রযুক্তি দিয়ে প্রায় বাস্তব দৃশ্যের মত ছবি তৈরী করা যায়, সাম্প্রতিককালের মুভিগুলোতে আমরা হরহামেশাই সিজিআই এর প্রয়োগ দেখতে পাই। শিক্ষা ও পেশাগত প্রয়োজনে ৫/৬ বছর আগে আমার পরিচয় হয়েছিলো Bryce-3D, Kashmir-3D ও Terragen নামের তিনটি Terrain Rendering software এর সাথে। এগুলো যে কোন স্থানের ডিজিটাল এলিভেশন মডেল, স্যাটেলাইট চিত্র ও আনুসাঙ্গিক আবহাওয়াগত প্যারামিটারগুলো থেকে প্রায় বাস্তব দৃশ্যের মত ছবি তৈরী করতে সক্ষম। টেকনিক্যালি একে আমার ফিল্ডে আমরা বলি সিনথেটিক টেরেইন। Terragen দিয়ে তৈরী কয়েকটি সিনথেটিক (কৃত্রিম) ছবি দেখুন (নেট থেকে নেয়া)। সময় পেলে পার্বত্য চট্টগ্রামের একটি এলাকার আমার করা কয়েকটি ছবি ভবিষ্যতে শেয়ার করার ইচ্ছা আছে।
স্থাণুবৎ প্রস্তরসম
দেবী মূক ও মূঢ়
অপলক অবিচল
দুর্ভেদ ও গূঢ়।
আলতো করে ছুঁয়ে দিলেই
পাথর গলে জল,
এই যদিবা কঠোর হলে
পরেই টলমল।
মন ভর্তি পেপসিকোলার চেপে রাখা গ্যাস
নাড়া খেতেই অজগরের মত পাক দিয়ে ওঠে
একটি পলক দেখতে হবে তোমাকে।
দেখা পেতেই 'ফস্স্' করে ছিটকে পড়ে ছিপি
নিউরনে নিউরনে বুদ্বুদের মিলিবার প্রেসার
এবার তোমার নজরে পড়তেই হবে।
নজরে পড়তেই রক্তের পেপসি ফেনিয়ে ওঠে
শরীরের খাঁচা ছাপিয়ে গড়িয়ে পড়ে ফেনীল মন
কথা বলা চাই, কথা বলা চাই।
আমি মুখ খুলতেই গলার ভেতর একরাশ অ্যাসিড
মুখ খুলতেই কন্ঠ থেকে শ্বাসনালী হয়ে বিষম।
দম আটকে আসে - কি বলি, কি বলি?
তুমি কথা বলতেই ফাটতে থাকে অযুত নিযুত বুদ্বুদ
কথা হয়ে যায় সরসর শব্দ, কথা হয়ে যায় কলকল
তাতে চাপা পড়ে পৃথিবীর আর সব কলরব।
তারপর,
একদিন আমরা পেপসির অম্লে দ্রবিভুত হই,
ক্ষয় হই, বুদ্বুদহীন নিথর কালো পানি হই।
তুমিও, আমিও।
---
*মিলিবার = millibar
Copyright 2010 সাইদুর রহমান চৌধুরী
Theme designed by Lorelei Web Design
Blogger Templates by Blogger Template Place | supported by One-4-All